,

১৪৭ পুলিশ সদস্যকে বদলিতে ইসির সম্মতি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৭৯ জন পরিদর্শকসহ পুলিশের ১৪৭ সদস্যকে বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭৯ জন পরিদর্শক ও উপ-পরিদর্শকসহ ৬৩ পুলিশ সদস্য বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিশন।এছাড়া পুলিশ সদর দপ্তরের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রস্তাবে ইসি সম্মতি দিয়েছে। আর একজন উপ-পরিদর্শককে বদলির নির্দেশনা দিয়েছে ইসি।তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ