,

মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশন চালু

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হয়েছে। এরমধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হলো। এখন ১৬ স্টেশনেই নিয়মিত মেট্রোরেল থামবে।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে ওই ২ স্টেশন চালু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, আজ (রোববার) সকাল থেকেই এসব স্টেশনে যাত্রীরা ওঠানামা করতে পারছেন।

মেট্রোরেলের স্টেশনগুলো হলো- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ