বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে-স্বতন্ত্র এমপিদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র এমপিদের বলেছেন, সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে এবং সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে। আমাদের সংসদ ওয়েস্ট মিনিস্টার টাইপ পার্লামেন্ট। কাজেই সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে।

তিনি বলেন, যেসব প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ সেসব প্রকল্পই গ্রহণ করা হয়। স্বতন্ত্র এমপিদের নির্বাচনী এলাকায় যদি কেউ ভূমিহীন, গৃহহীন থাকেন, তাদের জন্য ঘর তৈরি করে দেওয়া হবে। অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

জাতীয় সংসদের চিফ হুইপ বৈঠকটি সঞ্চালনা করছেন নূর-ই-আলম চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ