,

নতুন সরকারের প্রথম একনেক সভা আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি)। এটিই হতে যাচ্ছে নতুন সরকারের প্রথম একনেক।

প্রথম সভায় বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার ১১টি প্রকল্প অনুমোদন দিতে যাচ্ছে সরকার। এর বাইরেও অনুমোদন পাচ্ছে ২০টি প্রকল্প। সব মিলিয়ে ৩১ প্রকল্প উঠবে প্রথম বৈঠকে।

সারাদেশের সড়ক অবকাঠামো উন্নয়ন, প্রিপেইড মিটার ও পয়োনিষ্কাশন ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়েই বসতে যাচ্ছে আজকের একনেক বৈঠক। এর আগে সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ৯ নভেম্বর। যেটি ছিল আগের সরকারের ৯৯তম এবং শেষ একনেক সভা। মোট ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়ের ৪৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল সেই সভায়।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস পর আগামী ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের সপ্তম একনেক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপনের জন্য এরই মধ্যে ৩১টি উন্নয়ন প্রকল্প প্রস্তাব যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের মেয়াদ বৃদ্ধি, সংশোধন এবং নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাব ১১টি। এর বাইরে পরিকল্পনা মন্ত্রী কর্তৃক অনুমোদিত ২০টি প্রকল্প প্রস্তাব একনেক সভাকে অবহিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ