রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী, পতাকা বৈঠকের পর হস্তান্তর

যশোর প্রতিনিধি : প্রেমের টানে  ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে এসে বিপাকে পড়েছেন পিংকি সরকার (২১) নামে এক ভারতীয় তরুণী।গত ২৯ জুন চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে তিনি প্রেমিক সমর সরকারের কাছে আসেন।

বৃহস্পতিবার (৪ জুলাই ) সকাল ৯টার দিকে বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে হরিদাসপুর পেট্রাপোল বিএসএফের কাছে হস্তান্তর করেন বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো.মিজানুর রহমান জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরকার (২১) এর সাথে বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে দুই বছর ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে পিংকি। ৩ দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সাথে অবস্থান করছিলেন পিংকি। এক পর্যায়ে সমর ও তার এক বন্ধু মিলে গত  মঙ্গলবার বিকালে পিংকিকে বেনাপোলে নিয়ে আসে এবং সমর পিংকিকে এক জায়গায় বসিয়ে বলে তুমি এখানে বসো আমরা আসছি। প্রেমিক বন্ধু সমর ও তার বন্ধু পিংকিকে বোকা বানিয়ে পালিয়ে যায়। পরে মেয়েটি সমরকে খুঁজে না পেয়ে কান্না কাটি করতে থাকে। এ অবস্থা দেখে স্থানীয় ও বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে একটি বাড়িতে রাখে। এক পর্যায়ে বিজিবি সব ঘটনা বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয় তারা। বিএসএফ পরে তার পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ