বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিসিইউতে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের কেবিন থেকে তাকে সিসিইউতে নেয়া হয়।

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

গত ৮ জুলাই ভোরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার আগে একই হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।

এর আগে গত ২ জুলাই তিনি ১১ দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শে ২১ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এভাকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল তাকে। এর একদিন পর ২২ জুন তার হার্টে পেসমেকার স্থাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ