শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ৭ প্রভোস্টের পদত্যাগ

স্টাফ রিপোর্টার: বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। এছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন সাতটি হলের প্রভোস্ট।

শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এই পদত্যাগ পত্র জমা দেন তিনি।

এর আগে গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

যে সাতটি হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন- মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিজয় একাত্তর হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, রোকেয়া হল এবং শামসুন নাহার হল

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ বাছার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ