রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর বারিধারা থেকে দীপু মনি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা জানান, এখন দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হবে।

দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ২০১৯ সাল থেকে শিক্ষামন্ত্রী ছিলেন। পরে সমাজকল্যাণমন্ত্রীও হন তিনি।

এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ