স্টাফ রিপোর্টার: সাবেক সমাজকল্যাণ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকমন্ত্রী দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত। একই সাথে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কেও পাঁচ দিনের রিমান্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) আদালতে উপস্থিত আইনজীবী ওমর ফারুক ফারুকী সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহাম্মদপুর থানার মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় তাদের রিমান্ড দেয়া হলো। হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে নিয়ে আসা হয় দুই অভিযুক্তকে।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত এ আদেশ দেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন।
আসামি পক্ষে আইনজীবী আতাউর রহমান জামিন প্রার্থনা করেছিলেন বলে জানান ফারুকী।








