সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামীর বাংলাদেশ চলবে জনগণের সিদ্ধান্তে : আমীর খসরু

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে জনগণই তা সিদ্ধান্ত নেবে। এর ব্যাতিক্রম হওয়ার কোন সুযোগ নেই। রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে তা ফিরিয়ে দিতে কাজ করবে বিএনপি। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে ঐক্যের কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে মুক্ত বাংলাদেশ এসেছে তা ধরে রাখতে হবে। জনগণের আকাঙ্ক্ষা যারা বুঝবে না আগামীর রাজনীতিতে তাদের অবস্থান কতটুকু থাকবে তা নিয়েও সন্দেহ হয়।

এছাড়া দেশের সার্বিক সংস্কারে অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে সহায়তা করা প্রয়োজন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ