,

৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে এডিবি: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে।

রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে জাইকা, এডিবির প্রতিনিধি এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা করবে জাইকা। এছাড়া জাইকার অর্থায়নে চলমান প্রকল্পগুলো স্বাভাবিকভাবে চলবে।

এ বছরের মধ্যে এডিবি ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে জানিয়ে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে চাওয়া হয়েছে আরও তিন বিলিয়ন ডলার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ