,

‘স্বৈরাচারের দোসররা মাথাচাড়া দিলে ভয়ংকর পরিণতি হবে’

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারের দোসররা মাথাচাড়া দিয়ে উঠলে দেশ ভয়ংকর পরিণতির দিকে যাবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে নিহত তিনটি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করলে বাংলাদেশে থাকতেন শেখ হাসিনা। অথচ শত নির্যাতন নিপীড়নের পরও দেশ ছাড়েননি বেগম খালেদা জিয়া।

অন্তর্বর্তী সরকারের প্রতি সবার আস্থা রয়েছে জানিয়ে সকল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান রিজভী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ