বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সাকিব আল হাসানের শূণ্যস্থান পূরণে তাকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে সর্বশেষ গত বছরের জুলাইয়ে খেলেছেন।

এছাড়া চমক হিসেবে রাখা হয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ও রাকিবুল হাসান।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নাজম‍ুল শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলী, মেহেদী মিরাজ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও রাকিবুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ