,

ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা গণতন্ত্র না ফ্যাসিবাদের পক্ষে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। এখন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা গণতন্ত্রের স্বপক্ষে নাকি ফ্যাসিবাদের পক্ষে। যিনি গণহত্যা চালিয়েছে, গণতন্ত্র হত্যা করেছে, স্বাধীনতা বিপন্ন করেছে ভারত কি তার পক্ষ নিবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সমাবেশে বক্তব্য দেন শামসুজ্জামান দুদু।

দুদু বলেন, আমরা বিস্মিত হয়েছি- বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘে সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়েছিলেন। তার সঙ্গে আমেরিকাসহ বেশ কয়েকটি দেশ বৈঠক করেছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা আমাদেরকে বন্ধু দাবি করে- তারা মুহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে বসেনি। তার মানে তারা গণতন্ত্রের সঙ্গে বসেনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আরো বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে? এটা শুধু আজকে হচ্ছে তা না- দীর্ঘদিন ধরে হচ্ছে। স্বাধীন ও সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাইবে, এটা স্বাভাবিক। বাংলাদেশি যেসব নাগরিকদের হত্যা করা হয়, তারা বাংলাদেশের সীমানার মধ্যেই থাকে। কিন্তু কোন প্রকার সতর্কতা ছাড়া তাদেরকে নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে। যা একটি জঘন্যতম অপরাধ।

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এটা বন্ধ করতে হবে। পৃথিবীর অন্য কোনো দেশের সীমান্তে এরকম বর্বরতা নেই। যেটা আমাদের সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র, যারা বন্ধু হিসেবে পরিচয় দেয়- এটা তারা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ