শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অর্থ আত্মসাত / ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডিসহ ২০ কর্মকর্তাকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিফতাহ উদ্দিনসহ ২০ কর্মকর্তাকে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে তলব করেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম ভিত্তিক ইউনাইটেড সুপার ট্রেডার্সসহ অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনার বিষয়ে তথ্য ও সাক্ষ্য প্রদান করতে এই কর্মকর্তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

আগামী ২০-২৩ অক্টোবর সকাল ১০:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত সময়ে কর্মকর্তাদের উপস্থিত থেকে লিখিত বক্তব্য ও প্রমাণ উপস্থাপন করতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, চট্টগ্রামের চাকতাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের ঋণের যাবতীয় কাগজপত্র এবং অভিযুক্ত কর্মকর্তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত কপি সঙ্গে রাখতে বলা হয়েছে।

দুদকের তদন্ত দলের প্রধান এবং উপ-পরিচালক মো. ইয়াসির আরাফাত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর এ বিষয়ে চিঠি প্রদান করেছেন।

দুদকের চিঠি অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন:

মিফতাহ উদ্দিন আহমেদ (ডিএমডি)
মিয়া মো. বরকত উল্লাহ (ইভিপি)
মোহাম্মদ ইয়াকুব আলী (ইভিপি)
মোহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী (এসএভিপি)
মোহাম্মদ সিরাজুল আলম (ইভিপি)
মোহাম্মদ মনিরুজ্জামান সরকার (ভিপি)
খাজা মোহাম্মদ খালেদ (এসপিও, চাকতাই শাখা)
এছাড়াও অন্যান্য সিনিয়র এবং জুনিয়র কর্মকর্তারা রয়েছেন এই তালিকায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ