বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মমতা ব্যানার্জি এখন রুপালি পর্দায়

বিনোদন ডেস্ক: শুক্রবার মুক্তি পেল ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘কন্যাশ্রী’ নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’। ছবিটির পরিচালনা করেছেন উজ্জ্বল মিত্র ও প্রযোজনা সমীর মণ্ডলের। ছবির গল্পে উঠে আসবে, মমতার বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার কাহিনি।

কনীনিকা ব্যানার্জি এই ছবিতে মমতা ব্যানার্জির চরিত্রে অভিনয় করেছেন । এছাড়াও অভিনয় করেছেন খরাজ মুখার্জি, দেবশঙ্কর নাগের মতো তারকারা। ছবিতে দেখা যাবে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। এমনকি একটি চরিত্রে দেখা যাবে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকেও।

প্রযোজক সমীর বলেন, ‘বাণিজ্যিক কারণে সেই সময়ে ছবি মুক্তির ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না। কারণ, পরিস্থিতি অন্য রকম ছিল। নারীদের অধিকার এবং নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয়েছে ছবিতে। অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পকে জোর দেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ