শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনের পথে হাঁটছে অন্তবর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: অন্তবর্তী সরকার নির্বাচনের পথে হাঁটছে। সরকার ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে। কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সবুজ সঙ্কেত দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেয়ার প্রতিশ্রুতবদ্ধ অন্তবর্তী সরকার। এই সরকার ক্ষমতা ধরে রাখতে চায় না এবং ক্ষমতা ধরে রাখার দায়িত্বও নেয়নি। এই নির্বাচনের মাধ্যমে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার স্বাধীনতা পাবে। নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা সরকার গঠন করবে। নির্বাচিত সরকারের কাছে অন্তবর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে।

আজ শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাউফল ফাউন্ডেশন কর্তৃক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, গুণীজন ও কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে একটি গোষ্ঠী রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চক্রান্ত করছে। তাদের কোনো চক্রান্ত সরকার সফল হতে দিবে না। যারা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেয়া হবে না। প্রচলিত আইনে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। অন্তবর্তী সরকার, জনগণের সরকার সুতারাং এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। জনগণের মুখের ভাষা এই সরকার বুঝে এবং বুঝতে চেষ্টা করবে।

উল্লেখ্য, বাউফল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেড় শতাধিক কৃর্তি শিক্ষার্থীকে ও জুলাই বিপ্লবে ছয় শহীদ পরিবারকে এবং বাউফল উপজেলার বিভিন্ন পর্যায়ের ২১ গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি ড. আ. ফ. ম খালিদ হোসেন সংবর্ধিত সকলের হাতে সম্মাননা তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ