বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণে তুমুল উত্তেজনা

ফিরোজ মান্না :

ভারত-বাংলাদেশ সীমান্ত বিরোধ এখন বেশ উত্তেজনাপূর্ন। এই বিরোধে যোগ দিয়েছে দুই দেশের স্থানীয় বাসিন্দারা। এতে বিরোধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। ওপার থেকে ছোড়া হয়েছে ককটেল। এপার থেকে ছোড়া হয়েছে ইট পাটকেল। শনিবার ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থানে এ ঘটনা ঘটেছে। এর আগে কাটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের হাইকমিশনারকে ডেকে সতর্ক করেছে। ভারতীয় কর্তৃপক্ষ পরের দিনই বাংলাদেশে ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে সতর্ক দিয়েছে।

এরপরও সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। কুটনৈতিক মহলের তৎপরতা চললেও স্থানীয় পর্যায়ে এর কোন প্রভাব পড়েনি। দুই দেশের জনগনের উত্তেজনা এমন পর্যায়ে চলে গেছে যে, দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নেমে যাচ্ছে সীমান্তে। বিএসএফ-বিজিবি দুই দেশের সীমান্ত রক্ষীরা জনগণে মভ সামাল দিতে হীমসিম খেতে হচ্ছে। অশান্তির আগুন জ¦লছে প্রতিবেশি দুই দেশের মধ্যে। জোরালো কুটনৈতিক উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করা জরুরী বলে মনে করছেন অনেকে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। সীমান্তের শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে। তাৎক্ষকি তাদের পরিচয় জানা যায়নি। আঙ্গুরপোতা-দহগ্রাম সীমান্তেও দুই পক্ষের মধ্যে চলেছে ধাওয়া পাল্টা।

স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে আমগাছের ডালপালা কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। এক পর্যায়ে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে  কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ভারতীয়রা ইটপাটকেল ও পাথরের পাশাপাশি ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে। দুপুর পর্যন্ত বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য কাজ করছে। দুই পক্ষকে সীমান্ত থেকে সরিয়ে দিতে বিজিবি সদস্যরা ভ’মিকা রেখেছে।

এর আগে, গত ৫ জানুয়ারী থেকে ৮ জানুয়ারি পর্যন্ত টানা চারদিন একই ইউনিয়নের চৌকা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করে। বিএসএফ  স্থানীয়দের সহায়তায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবৈধস্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে এ উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ