সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আদালত নসরুল হামিদের স্ত্রী সীমা হামিদের আয়কর নথিও জব্দের আদেশ দিয়েছেন।
রোববার ১৯ জানুয়ারি দুর্নীতি দম কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত।
নসরুল হামিদের আবেদনে বলা হয়, নসরুল হামিদের স্ত্রী সীমা হামিদ (৫৮) তার নামে অর্জিত মোট সম্পদের মধ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ছয় কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৯৬৪ টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জন করে ভোগদখলে রেখে এবং নিজ নামে ২০টি ব্যাংক হিসাবে মোট ১২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার ৬৯৯ টাকা জমা ও ১১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৮১৮ টাকা উত্তোলনের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন নিয়ে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস আড়াল করার উদ্দেশ্য এর হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় দুর্নীতি দমন কমিশনের দণ্ডবিধি ১০৯ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।








