রাজধানীর কেরানীগঞ্জে বোয়ালখালী ব্রিজ এলাকায় গণপিটুনিতে রুবেল তালুকদার (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রুবেল পেশায় ছিলেন ইট, বালু ও সিমেন্ট ব্যবসায়ী।
সোমবার (২৭জানুয়ারি) মধ্যরাতে গণপিটুনির শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি কর হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী জানান, আমার স্বামী ইট, বালু, সিমেন্টের ব্যবসা করতো। গতরাতে বাসায় না আসলে আমরা আজ (মঙ্গলবার) দুপুর ১ টার দিকে জানতে পারি কেরানীগঞ্জের এক ব্যক্তি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আছে। পরে দুপুর আড়াইটার দিকে আমরা এসে আমার স্বামীর মরদেহ শনাক্ত করি।








