মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি

আগামী ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ বৈঠক শুরু হবে।

আজ (সোমবার) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এসব তথ্য জানান‌ প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, সংস্কার কমিশনের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণ-অভ্যুত্থানের শরিকরা বৈঠকে অংশ নেবে।

বিফ্রিংয়ে আরো উপস্থিত ছিলেন ডেপুটি প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ