,

ট্রাম্প প্রশাসন ৪৩ দেশের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা পরিকল্পনা করছে

ট্রাম্প প্রশাসন ৪৩ দেশের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা পরিকল্পনা করছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। এ নতুন নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার তুলনায় আরও কঠোর হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এই বিষয়ে কাজ করা কর্মকর্তাদের মতে, মার্কিন কূটনৈতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা ইতোমধ্যে একটি খসড়া তালিকা প্রস্তুত করেছেন, যদিও চূড়ান্ত অনুমোদনের আগে এতে কিছু পরিবর্তন আসতে পারে।

প্রাথমিকভাবে প্রস্তাবিত তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন, বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, তুর্কমেনিস্তানসহ আরও বেশ কয়েকটি দেশ।

তালিকাটি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে—‘লাল’, ‘কমলা’ ও ‘হলুদ’।

  • ‘লাল তালিকা’: ১১টি দেশকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যার অর্থ এসব দেশের নাগরিকরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
  • ‘কমলা তালিকা’: ১০টি দেশের জন্য কড়াকড়ি আরোপ করা হবে, তবে বিশেষ ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য কিছুটা শিথিলতা থাকতে পারে।
  • ‘হলুদ তালিকা’: ২২টি দেশের নাগরিকদের ভিসার বিষয়ে কঠোর নজরদারি থাকবে, এবং সংশ্লিষ্ট দেশগুলোকে তাদের অভ্যন্তরীণ নীতিগত ত্রুটিগুলো সংশোধনের জন্য ৬০ দিনের সময় দেওয়া হবে।

প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে চেয়েছিলেন, আদালত সেটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে সুপ্রিম কোর্ট কিছু পরিবর্তনসহ নিষেধাজ্ঞা কার্যকরের অনুমতি দিয়েছিল।

২০২১ সালে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো তুলে দেন। তবে, চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তিনি নতুন নিষেধাজ্ঞাগুলো কার্যকর করবেন।

পররাষ্ট্র দপ্তর ও নিরাপত্তা সংস্থাগুলোর যৌথ পর্যালোচনার পর চূড়ান্ত তালিকা হোয়াইট হাউসে পাঠানো হবে। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মুখপাত্ররা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ