,

ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টাকে ফোনে যা জানালেন জাতিসংঘ মহাসচিব

ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টাকে ফোনে যা জানালেন জাতিসংঘ মহাসচিব

চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ রবিবার সকাল ৯:৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা ছাড়ার আগে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।

সফরকালে গুতেরেস প্রধান উপদেষ্টা ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে রমজান সংহতি ইফতার ভাগ করে নিতে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

এছাড়া, তিনি জাতীয় ঐক্যমত্য নির্মাণ কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, তরুণ প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে গোলটেবিল আলোচনাতেও অংশ নেন।

গত বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ মহাসচিব চার দিনের সফরে ঢাকা আসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ