,

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) সম্মেলনের তৃতীয় দিন তিনি এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এদিন ড. ইউনূস স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট সংযোগ উদ্বোধন করেন। এই সেবা ব্যবহার করে সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারের নেওয়া নানা উদ্যোগও তুলে ধরেন তিনি।

চার দিনব্যাপী এই সামিটে এরই মধ্যে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের ব্যবসায়ী প্রতিনিধি দল বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

ড. ইউনূস বলেন, বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অফিসিয়াল কার্যক্রম সহজীকরণ এবং নতুন জ্বালানি নীতি প্রণয়নের উদ্যোগের কথাও জানান।

এদিকে, স্টারলিংক ইতোমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে বিনিয়োগ নিবন্ধন পেয়েছে। গত ২৯ মার্চ তাদের এই অনুমোদন দেওয়া হয়। তবে ইন্টারনেট সেবা চালু করতে হলে বিটিআরসি থেকে আলাদা লাইসেন্স নিতে হবে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে স্টারলিংকের সেবা চালু হয়েছে ভুটানে। এবার বাংলাদেশে শুরু হয়েছে তাদের পরীক্ষামূলক কার্যক্রম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ