,

সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্নাকে আগাম জামিন – প্রশ্নের মুখে আদালতের সিদ্ধান্ত

সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্নাকে আগাম জামিন – প্রশ্নের মুখে আদালতের সিদ্ধান্ত

চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন, যিনি কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে আদালত থেকে জামিন কিনে নেওয়ার হুমকি দিয়েছিলেন, অবশেষে আগাম জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে।

বুধবার বিচারপতি মো. মাহবুব উল আলম ও বিচারপতি মো. হামিদুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। তিনি পোস্টের সঙ্গে হাইকোর্টের ওয়েবসাইটের একটি লিংকও যুক্ত করেন, যেখানে তার দাবির সত্যতা পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, হাইকোর্টে ৫৪৭টি আগাম জামিন মামলার শুনানি চলছিল। সেখানে ১৫০ নম্বর পর্যন্ত শুনানি হওয়ার পর হঠাৎ ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলার শুনানি শুরু হয়ে মাত্র এক মিনিটে জামিন মঞ্জুর হয়। এ সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জুলকারনাইন।

তার দাবি, সাধারণত আদালত কেবল বিশেষ গুরুত্ব বিবেচনায় সিরিয়াল ভেঙে শুনানি করে থাকে—যেমন জটিল অসুস্থতা বা পরিবারের মৃত্যুর ঘটনা। কিন্তু তামান্নার ক্ষেত্রে এমন কোনো বিষয় না থাকলেও কেন তার মামলা অগ্রাধিকার পেল এবং দ্রুততম সময়ে নিষ্পত্তি হলো, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

জুলকারনাইন তার পোস্টে আরও উল্লেখ করেন, সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার হওয়া স্বামীকে ছাড়াতে ‘টাকা দিয়ে জামিন ও আদালত কিনে নেওয়ার’ কথা বলেছিলেন, যা দেশের আইনব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি এক ধরনের চরম অবমাননা।

তিনি এও দাবি করেন যে, আদালতের সেই দিন ছিল ২০ এপ্রিলের আগে শেষ কার্যদিবস এবং মাত্র ৬৩টি মামলার শুনানি হলেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকেও একই দিনে আগাম জামিন দেওয়া হয়েছে।

এই ঘটনায় আদালতের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ