জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টা ১৫ মিনিটে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তার সঙ্গে রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
অন্যদিকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশ নিচ্ছেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এর আগেও, গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) ও ২০ এপ্রিল (রবিবার) কমিশন ও বিএনপির মধ্যে প্রথম ও দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এসব বৈঠকে সংবিধান, নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে বিস্তৃত আলোচনা হয়।








