সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশবাসীর কাছে বিচার প্রার্থনা সিটি কলেজের অধ্যক্ষের

দেশবাসীর কাছে বিচার প্রার্থনা সিটি কলেজের অধ্যক্ষের

ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন দেশবাসী, আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে কিছু বহিরাগত যুবক, যারা নিজেদের ছাত্র পরিচয় দিলেও সন্ত্রাসী আচরণ করেছে, হঠাৎ করেই কলেজে হামলা চালায়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কখনোই চাই না।”

অধ্যক্ষ আরও বলেন, “রমজানের আগেও আমাদের কলেজে হামলা হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), এবং জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।”

তিনি জানান, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সেজন্য কলেজ কর্তৃপক্ষ সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। “আমাদের প্রতিষ্ঠান একটি জাতীয় সম্পদ। আমরা শিক্ষার্থীদের সবসময় বলে থাকি, তোমরা ভাই-ভাই, ঝামেলা করো না। মতবিরোধ হতেই পারে, কিন্তু তার কারণে কোনো স্থাপনা ভাঙচুর কখনোই গ্রহণযোগ্য নয়,”— বলেন তিনি।

পরিস্থিতি শান্ত রাখতে এবং নতুন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সিটি কলেজ দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী বুধবার ও বৃহস্পতিবার ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ |

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ