মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চলন্ত গাড়িতে গুলি করে কেনিয়ার এমপি ওয়েরেকে হত্যা

চলন্ত গাড়িতে গুলি করে কেনিয়ার এমপি ওয়েরেকে হত্যা

কেনিয়ার রাজধানী নাইরোবিতে মোটরসাইকেলে আসা বন্দুকধারীদের গুলিতে দেশটির একজন সংসদ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, যা জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

নিহত এমপি চার্লস ওং’ওন্ডো ওয়েরেকে বহনকারী গাড়ির পিছু নেয় মোটরসাইকেলে থাকা হামলাকারীরা। পুলিশ জানায়, হামলাকারীদের একজন গাড়ির কাছাকাছি এসে খুব কাছ থেকে গুলি চালায়। তবে গাড়িতে থাকা এমপির চালক ও দেহরক্ষী অক্ষত ছিলেন এবং আহত এমপিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের মুখপাত্র মুচিরি নিয়াগা এক বিবৃতিতে জানান, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিরোধী দলের এই এমপি প্রায় দুই মাস আগে হত্যার হুমকি পেয়েছিলেন এবং সে বিষয়ে থানায় অভিযোগও করেছিলেন।

নাইরোবির ব্যস্ত এবং কড়া নিরাপত্তার অধীন নংগং রোডে এই হামলা ঘটে। যেখানে ট্রাফিক পুলিশ ও সিসিটিভি ক্যামেরার নজরদারি ছিল। ঘটনার পর সিনিয়র পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এই হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে পুলিশকে গভীর তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

সংসদের স্পিকার মোসেস ওয়েটানগুলা নিহত এমপিকে একজন নির্ভীক ও সম্মানিত আইন প্রণেতা হিসেবে উল্লেখ করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চার্লস ওয়েরে ছিলেন পশ্চিম কেনিয়ার কাসিপুল আসনের জনপ্রতিনিধি এবং প্রবীণ রাজনীতিবিদ রাইলা ওডিঙ্গার নেতৃত্বাধীন বিরোধী দল অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্টের সদস্য। দলটির এক বিবৃতিতে জানানো হয়, ওডিঙ্গা এই হত্যাকাণ্ডের নিন্দা করে বলেন, একজন সৎ ও সাহসী সংসদ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার মাধ্যমে কেনিয়া একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ