শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে ভয়াবহ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে ভয়াবহ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে ঢাকামুখী লেনে যানজট তীব্র আকার ধারণ করেছে। এছাড়া চট্টগ্রামগামী লেনেও যান চলাচল অত্যন্ত ধীর গতিতে হচ্ছে।

বৃহস্পতিবার (১ মে) ভোরে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় কাভার্ডভ্যানটি উল্টে গেলে মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ ৩৫ কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়। এ যানজট দুপুর ১টার দিকে কুমিল্লা হয়ে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত পৌঁছায়।

প্রথমে হাইওয়ে পুলিশ রেকার নিয়ে ঘটনাস্থলে গেলেও কাভার্ডভ্যানের ওজনের তুলনায় রেকারটির ক্ষমতা কম হওয়ায় সেটিকে সরানো সম্ভব হয়নি। পরে সকাল ১০টার দিকে ফেনী থেকে একটি ভারী রেকার এনে কাভার্ডভ্যানটি অপসারণ করা হয়।

এ সময় অনেক চালক রাস্তায় উল্টো পথে গাড়ি চালাতে শুরু করলে যানজট আরও বেড়ে যায়। যাত্রী ও চালকরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন।

দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন জানান, সকাল ৮টায় ঢাকার উদ্দেশে রওনা দিয়ে ৯টার দিকে কুমিল্লার নিমসারে যানজটে আটকা পড়েন। এরপর পাঁচ ঘণ্টা পেরিয়ে দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করে গজারিয়া পর্যন্ত আসতে পারেন, যেখানে এখনও প্রচণ্ড যানজট চলছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম জানান, কাভার্ডভ্যান সরিয়ে নেওয়ার পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ