শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনার রেকর্ড দামের পর বড় দরপতন: বিশ্ববাজারের প্রভাব দেশের বাজারেও

সোনার রেকর্ড দামের পর বড় দরপতন: বিশ্ববাজারের প্রভাব দেশের বাজারেও

বিশ্ববাজারে সোনার দামে দেখা দিয়েছে চরম অস্থিরতা। চলতি বছরের ২২ এপ্রিল প্রতি আউন্স সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৩,৪৯৪ ডলারে পৌঁছালেও, এর পরপরই শুরু হয় ব্যাপক দরপতন। মাত্র ৯ দিনের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ৩০০ ডলার।

মার্চের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির আশঙ্কায় সোনার দাম বেড়ে ৩,১৫০ ডলার ছাড়িয়ে যায়। এরপর চীন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে বাজারে অনিশ্চয়তা সৃষ্টি হয় এবং সোনার দাম বাড়তে থাকে। ১১ এপ্রিল তা পৌঁছায় ৩,২০০ ডলারে এবং ক্রমাগত উর্ধ্বগতিতে ২২ এপ্রিল তা রেকর্ড ৩,৪৯৪ ডলারে পৌঁছায়।

তবে রেকর্ডের পরদিন থেকেই শুরু হয় দরপতন। একদিনেই সোনার দাম কমে যায় ২০০ ডলার পর্যন্ত। ১ মে বাংলাদেশ সময় বিকেল ৬টা নাগাদ প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ৩,২০৭ ডলার, যা ২২ এপ্রিলের তুলনায় ২৯০ ডলার কম।

বিশ্ববাজারের এই অস্থিরতা বাংলাদেশেও প্রভাব ফেলেছে। ২৩ এপ্রিল সকাল ১০টার দিকে ২২ ক্যারেট সোনার দাম ছিল ১,৭৭,৮৮৮ টাকা, যা বিকেল ৪টা ১৫ মিনিটে কমিয়ে ১,৭২,৫৪৬ টাকা করা হয়। একইভাবে ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামেও কয়েক হাজার টাকা করে ছাঁটাই করা হয়।

বাজুসের এক সদস্য জানিয়েছেন, বৈশ্বিক অনিশ্চয়তার কারণে সোনার বাজার এখন খুবই অস্থির। গত দুই দিনেই বিশ্ববাজারে সোনার দাম দেড়শো ডলার পর্যন্ত কমেছে, ফলে দেশের বাজারে আবারও দাম কমার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ