৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া বিশেষ ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় আসবেন
বিএনপি চেয়ারপারসন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী রবিবার (৪ মে) লন্ডন থেকে দেশে ফিরবেন। সূত্র অনুযায়ী, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থা করা হবে তার জন্য। যদিও পুরোপুরি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা সম্ভব হয়নি, তবে তার চিকিৎসক ও সফরসঙ্গীরা সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করছেন। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরো বিষয়টি তদারকি করছেন।
খালেদা জিয়া গত ৮ জানুয়ারি লন্ডন যান উন্নত চিকিৎসার জন্য। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্রোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের মতো নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। তবে চিকিৎসকরা তার লিভার প্রতিস্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
খালেদা জিয়ার লন্ডন থেকে ঢাকায় আসার ফ্লাইটটি হবে বাংলাদেশ বিমানের বিজি-২০২ নম্বর ফ্লাইট, যা নিশ্চিত করেছেন সংস্থাটির কান্ট্রি ম্যানেজার রিয়াদ সুলেমান।








