সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দাবি না মানলে দেশ অচলের হুমকি হেফাজতের

দাবি না মানলে দেশ অচলের হুমকি হেফাজতের

দাবি না মানলে দেশ অচলের হুমকি হেফাজতের

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, হেফাজতের নেতাদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিসহ তাদের সব শর্ত পূরণ না হলে দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন।

সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়

তিনি বলেন, “আমাদের দাবি না মানা হলে আগামীকাল ঢাকায় অচলাবস্থা সৃষ্টি করা হবে। হাসিনা যেমন আন্দোলনের মুখে বিদায় হয়েছে, তেমনি আপনারাও বাতাসে উড়ে যাবেন। সময় আছে শুধু আগামীকাল পর্যন্ত। এর মধ্যে দাবি না মানা হলে দেশ অচল করে আগুন জ্বালিয়ে দেওয়া হবে।”

হেফাজতের পল্টন জোন আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে আরও দাবি জানানো হয়—

  • কোরআনবিরোধী প্রতিবেদন দেওয়ার অভিযোগে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে

  • সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে

  • ফ্যাসিবাদী সরকারের আমলে দায়ের হওয়া সব ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করতে হবে

  • শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার করতে হবে

  • ফিলিস্তিন ও ভারতের মুসলিম নিপীড়ন বন্ধে কার্যকর অবস্থান নিতে হবে

এ আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছে হেফাজত। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ অংশ নেবে বলে জানান জুনায়েদ আল হাবীব। তিনি বলেন, “দিনাজপুর থেকে ৪২টি বাস প্রস্তুত রয়েছে, বরিশাল থেকে ৪ থেকে সাড়ে চার হাজার মানুষ লঞ্চে রওনা দেবে।”

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, “আগামীকাল আমরা চূড়ান্ত সময়সীমা (আলটিমেটাম) দেব। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বিক্ষোভ শেষে মাওলানা সালাহ উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের হয়, যা বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ