,

বাংলাদেশ ভারত-পাকিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে

কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

৭ মে বুধবার এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ সরকার ভারত-পাকিস্তান চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এ নিয়ে উদ্বিগ্ন। উভয় দেশকে শান্তি বজায় রাখা ও সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে যেকোনো উত্তেজনাকর পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করেছে বাংলাদেশ।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে বাংলাদেশ আশা করে, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এ সংকট উত্তরণ সম্ভব হবে এবং দক্ষিণ এশিয়ার মানুষের মঙ্গল ও শান্তি নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ