ভারতের হামলায় পাকিস্তানের বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ মসজিদে মাওলানা মাসুদ আজহারের ১০ পরিবারের সদস্য এবং ৪ সহযোগী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মাসুদ আজহারের বড় বোন, বোনের স্বামী, ভাতিজা, ভাতিজি ও পাঁচ শিশু রয়েছেন। জয়শ-ই-মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছে। ২০১৯ সালের পুলওয়ামা হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান নিহত হন, যেখানে মাসুদ আজহার ও তার ভাই আবদুর রউফ আসগরের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। মঙ্গলবার ভারত পাকিস্তানের ৯টি সন্ত্রাসবাদী স্থানে হামলার দাবি করলেও পাকিস্তান জানায়, তাদের ৬টি স্থানে হামলা হয়েছে এবং সেগুলোর কোনোটিই জঙ্গি শিবির ছিল না।








