,

চট্টগ্রাম বন্দর ব্যবহার করলে সেভেন সিস্টার্সও লাভবান হবে: প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই বন্দর কেবল বাংলাদেশের নয়, আশপাশের দেশগুলোর অর্থনীতির জন্যও কেন্দ্রবিন্দু। বুধবার সকালে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শনকালে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পেলে নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য (সেভেন সিস্টার্স) অর্থনৈতিকভাবে উপকৃত হবে।

তিনি আরও জানান, সমুদ্রবন্দর না থাকা নেপাল এই বন্দরের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে অংশ নিতে পারবে, যা পারস্পরিক সুবিধার পথ তৈরি করবে। এটি কোনো দয়া নয়, বরং লাভজনক পারস্পরিক সম্পর্ক। যেসব দেশ এই সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকবে, তারাই ক্ষতির মুখে পড়বে।

শৈশবের স্মৃতিচারণ করে ড. ইউনূস বলেন, বন্দরের আধুনিকায়ন হলেও পরিবর্তন অত্যন্ত ধীর গতির। যানজট, পণ্য খালাসে বিলম্ব, ট্রেন মিস— এসব সমস্যা এখনো রয়ে গেছে। এসব পরিবর্তনে তিনি এখন থেকেই পদক্ষেপ নিচ্ছেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো ছাড়া দেশের অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন সম্ভব নয়। এই বন্দর দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ