,

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী ছাত্র চিহ্নিত

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী ছাত্র চিহ্নিত-potheprantore

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনার পর বোতল ছোড়ার সেই যুবকের পরিচয় এখন প্রকাশ পেয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে, যখন উপদেষ্টা মাহফুজ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন। পুলিশি ব্যারিকেডের সামনে অবস্থানকালে হঠাৎ একটি পানির বোতল তার মাথায় এসে লাগে।

প্রথমে নিক্ষেপকারীর পরিচয় নিশ্চিত না হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাকে শনাক্ত করা হয়। জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থীর নাম ইশতিয়াক হোসেন, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনার পরপরই বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে তার পরিচয় প্রকাশ করা হয়। ‘জবিয়ান্স’ নামের একটি পেজেও পোস্ট দিয়ে তার নাম, বিভাগ ও ব্যাচ উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. তাজাম্মুল বলেন, “ইশতিয়াক অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে এখন আমাদের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া আদায়। ব্যক্তিগত ঘটনার ব্যাপারে পরে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় ক্যাম্পাসে নানা আলোচনা তৈরি হলেও আন্দোলনকারীদের মূল লক্ষ্য এখনো বিশ্ববিদ্যালয়ের দাবি বাস্তবায়ন—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ