বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বেতন না পাওয়ায় টঙ্গীতে সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

বেতন না পাওয়ায় টঙ্গীতে সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের-potheprantore-samiuddin-sakin news dailypotheprantore

এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেছেন বিএইচআইএস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (১৭ মে) সকাল ৯টা ১৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শতাধিক শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন। এর ফলে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার জানান, সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখায় যানজটে দুর্ভোগ সৃষ্টি হয়।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, দত্তপাড়া এলাকার বিএইচআইএস লিমিটেড কারখানার প্রায় ১৩০০ শ্রমিক বেতন না পাওয়ায় আন্দোলনে নামেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, পুলিশের মধ্যস্থতায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা কারখানার আশপাশে অবস্থান করছেন। সমস্যা সমাধানে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

তবে কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ