,

মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস-potheprantore-samiuddin-sakin-potheprantore-news

রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, মতিঝিলের ২১ নম্বর ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ