শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে-potheprantor-samiuddin-sakin-news -pothe prantore

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন। আটক করার পর তাকে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, ভাটারা থানায় দায়ের করা একটি মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি ঘটনায় তার বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ওই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সরকারি দলের পক্ষে অর্থ সহায়তা দিয়েছেন।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, যেহেতু মামলা রয়েছে, তাই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে। তবে তিনি এখনই গ্রেপ্তার নন; তার সংশ্লিষ্টতা যাচাই করে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ