প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ রোববার (২৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বিকেল ৫টা থেকে শুরু হয়ে এই বৈঠক দুটি দফায় অনুষ্ঠিত হবে, যেখানে মোট ২০ জন নেতার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।
প্রথম দফায় বিকেল ৫টায় যেসব ১১ জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন, তাঁদের মধ্যে রয়েছেন: এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতির জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের খালেকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
দ্বিতীয় দফায় সন্ধ্যা ৬টায় যাঁরা সাক্ষাৎ করবেন, তাঁদের মধ্যে আছেন: মাওলানা সাদিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীম, হেফাজতের মামুনুল হক ও আজিজুল হক ইসলামাবাদী, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, জমিয়তের মঞ্জুরুল ইসলাম আফেন্দী, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, নেজামে ইসলাম পার্টির মাওলানা মুসা বিন ইজহার এবং ইসলামী ঐক্যজোটের সাখাওয়াত হোসাইন রাজী।
এর আগে শনিবার (২৪ মে) বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।








