,

সরকারি কর্মচারীদের ১৪ দিনের মধ্যে শাস্তির বিধান জারি

সরকারি চাকরি আইন-২০১৮ সংশোধন করে সরকার একটি নতুন অধ্যাদেশ জারি করেছে, যাতে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। রোববার রাতে আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ প্রকাশ করে, যার প্রেক্ষিতে সচিবালয় কর্মচারীদের চলমান আন্দোলনের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।

গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া আইন মন্ত্রণালয়ের অনুমোদন পায়। নতুন বিধানে বলা হয়েছে, কোনো বিভাগীয় মামলা ছাড়াই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে এবং পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে দণ্ড আরোপ করা যাবে।

এছাড়া শৃঙ্খলা ভঙ্গ, কর্তব্যে অবহেলা, বিনা ছুটিতে অনুপস্থিতি বা উসকানির ঘটনায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ না রেখেই চাকরিচ্যুতির বিধান যুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে কোনো আপিলের সুযোগ থাকবে না, তবে দণ্ডপ্রাপ্ত কর্মচারী রাষ্ট্রপতির কাছে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।

এই কঠোর বিধান বাতিলের দাবিতে সচিবালয় কর্মচারীরা গতকাল ও আজ কর্মবিরতি ও বিক্ষোভ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ