,

ঢাকায় ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে স্বস্তি

সারা দিন মেঘলা আকাশের পর অবশেষে ঢাকায় বিকেলে শুরু হয় স্বস্তির বৃষ্টি। সকালে বৃষ্টিপাত কম থাকায় শহরে ভ্যাপসা গরম অনুভূত হয়, যা জনজীবনে বাড়িয়ে তোলে অস্বস্তি। তবে বিকেলের দিকে বৃষ্টির কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।

শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। পরে বিকেল ৪টার পর থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়ে। একই সময়ে আকাশে মেঘের গর্জনও শোনা যায়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাতেও থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রোববার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যেতে পারে এবং ভ্যাপসা গরমও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ