রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কিয়ারার নবজাতকের জন্য বিশেষ উপহার পাঠালেন আলিয়া

মা হতে চলেছেন বলিউড তারকা কিয়ারা আদভানি। সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় অংশ নিয়ে নজর কাড়েন তিনি। বর্তমানে অপেক্ষায় আছেন সন্তানের আগমনের। এ সময় বন্ধু ও সহকর্মী আলিয়া ভাটের পক্ষ থেকে পেলেন বিশেষ উপহার।

বুধবার কিয়ারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে শিশুর মিষ্টি ছোট্ট পোশাক। আলিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি মিষ্টি নোটও লিখেছেন, যেখানে লেখা আছে, ‘ধন্যবাদ মাম্মা @Aliabhatt।’

সেই ছবিতে আলিয়ার লেখা একটি নোটও দেখা যায়। যেখানে লেখা আছে, ‘প্রিয় কিয়ারা, তোমার এই বিশেষ সময়ে, নতুন অধ্যায়ে পা রাখার মুহূর্তে তোমাকে আলিঙ্গন পাঠাচ্ছি। আমি জানি এই অধ্যায় যেমন সুন্দর, ততটা ক্লান্তিকর। তাই আমি এড এ মাম্মার পক্ষ থেকে অতিরিক্ত যত্ন ও ভালোবাসার সাথে তৈরি করা আরামদায়ক কিছু একত্রিত করলাম। বিশ্রাম নাও এবং সবকিছু উপভোগ করো। তুমি এটা পাওয়ার যোগ্য। অনেক ভালোবাসা।’

উল্লেখ্য, আলিয়াকে পরবর্তীতে ‘আলফা’ ছবিতে দেখা যাবে। এছাড়াও ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও কাজ করছেন আলিয়া, যেখানে তিনি রণবীর কাপুর ও ভিকি কৌশলের সাথে অভিনয় করছেন।

এদিকে, কিয়ারাকে পরবর্তীতে ‘ওয়ার টু’ ছবিতে দেখা যাবে, যেখানে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরও অভিনয় করছেন। কিয়ারার আবেদনময়ী অবতার ইতোমধ্যেই ভক্তদের মধ্যে আলোড়ন তৈরি করেছে। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ