শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশজুড়ে তাপপ্রবাহ, ৫ অঞ্চলে গরম আরও বাড়বে

কুয়াশা কাটিয়ে রোদ ঝলমলে দিন

সারাদেশে ক্রমেই বাড়ছে গরমের প্রকোপ। এরইমধ্যে রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে দেশের পাঁচটি বিভাগে, জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৯ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর ফলে অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত কমে গেছে, বাড়ছে গরমের তীব্রতা।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে বিশেষ করে রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগে গরম আরও বাড়তে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও থাকছে।

পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস:

সোমবার (৯ জুন): চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

মঙ্গলবার (১০ জুন): রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরও বাড়তে পারে।

বুধবার (১১ জুন):চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণও হতে পারে। দিনের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন):  ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিস্তৃতভাবে বৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য কমবে।

শুক্রবার (১৩ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সপ্তাহের শেষভাগে বৃষ্টির প্রবণতা বাড়লেও তার আগে দেশের বেশিরভাগ অঞ্চলেই গরমের তীব্রতা আরও বাড়বে। বিশেষ করে পশ্চিম ও মধ্যাঞ্চলে থাকতে পারে অতিরিক্ত অস্বস্তি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ