শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইভিএম কেনায় দুর্নীতি: ইসির ছয় কর্মকর্তাকে দুদকের তলব

 

 

 

 

 

 

 

 

 

 

 

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনায় ব্যাপক অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট সময়ের ছয়জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক এবং অনুসন্ধান দলের প্রধান মো. রাকিবুল হায়াত স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, সরকারি আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে এবং কোনো প্রকার সমীক্ষা ছাড়াই প্রায় দেড় লাখ নিম্নমানের ইভিএম কিনে সরকারকে প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে ফেলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করেই এসব যন্ত্রপাতি বাজারমূল্যের তুলনায় প্রায় ১০ গুণ বেশি দামে কেনা হয়।

এই অভিযোগের প্রেক্ষিতে যাদের বক্তব্য নেওয়া প্রয়োজন বলে মনে করছে দুদক, তারা হলেন—ইসি সচিবালয়ের তৎকালীন উপপ্রধান মো. সাইফুল হক চৌধুরী, সহকারী প্রধান মো. মাহফুজুল হক, আইডিয়া প্রকল্পের আইটি সিস্টেম কনসালট্যান্ট এএইচএম আব্দুর রহিম খান, উপসচিব (চলতি দায়িত্বে) ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার এবং সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন।

চিঠিতে বলা হয়েছে, আগামী বুধবার তাদের দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হয়ে অভিযোগ বিষয়ে নিজেদের বক্তব্য দিতে হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে হুদা কমিশনের সময় ইভিএম ক্রয় করা হয়। তবে সেই নির্বাচনে মেশিনগুলো সীমিত পরিসরে ব্যবহার হয়। পরে দেখা যায়, অর্ধেকের বেশি মেশিন ত্রুটিপূর্ণ বা অকেজো হয়ে গেছে। সম্প্রতি সরকার এই প্রকল্প বাতিল করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ