শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের ওপর সম্ভাব্য নতুন হামলার আশঙ্কা

 

অনলাইন ডেস্ক:

ইরানের উপর আগামী এক সপ্তাহের মধ্যেই ফের সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের ওপর আগামী এক সপ্তাহেইসরায়েল—এমন সতর্কবার্তা দিয়েছেন তেহরানের একজন বিশেষজ্ঞ। সোমবার (৩০ জুন) ইরান ইন্টারন্যাশনালের একটি লাইভ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

গতকাল (রোববার) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান অধ্যাপক ইব্রাহিম মোত্তাকি বলেন, চলমান যুদ্ধবিরতি খুবই স্বল্পস্থায়ী হতে পারে। এটি আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পরবর্তী হামলার সমন্বয় ও প্রস্তুতির সময় মাত্র।

মোত্তাকি জানান, বিভিন্ন গোয়েন্দা তথ্য ও প্রমাণ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইসরায়েল খুব শিগগিরই—সম্ভবত এক সপ্তাহের মধ্যে—মার্কিন সহায়তায় ইরানের ওপর আবারও একটি আকস্মিক ও ভয়াবহ হামলা চালাতে পারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বিরতিকে তাদের সামরিক শক্তি পুনর্গঠনের সুযোগ হিসেবে ব্যবহার করছে। ফলে ইরানকে এই যুদ্ধবিরতির সময়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

অধ্যাপক মোত্তাকি সতর্ক করে বলেন, এবার হামলার লক্ষ্যবস্তু হতে পারেন স্বয়ং ইরানি কর্মকর্তারাই। তাই তাঁদের আরও সজাগ ও প্রস্তুত থাকতে হবে।

উল্লেখ্য, ১২ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর গত ২৪ জুন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছায়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না, বরং যেকোনো সময় তা ভেঙে নতুন সংঘাত শুরু হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ