শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

একদিনে ডেংগু আক্রান্ত রেকর্ড ৪২৯ জন

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা ২০২৫ সালের মধ্যে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সোমবার (৩০ জুন) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৫৭ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৬১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪২ জন, দক্ষিণ সিটিতে ৪৫ জন, রাজশাহীতে ৫৪ জন, এবং খুলনা বিভাগে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে স্বস্তির খবর হচ্ছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

একই সময়ে সারা দেশে ৩৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত ১০ হাজার ২৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৮৭ জন। তবে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনসচেতনতা বাড়ানো ও মশা নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ