শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারী-এপ্রিলে নির্বাচন, প্রস্তুতি ‘ফুল গিয়ারে’: সিইসি

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুতির পথে রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফেব্রুয়ারি থেকে এপ্রিল—এই সময়কালকে কেন্দ্র করেই মূল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।

আলোচনায় উঠে আসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সিইসির সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ। এ বিষয়ে প্রশ্নের জবাবে সিইসি জানান, আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা আগ্রহ প্রকাশ করেছেন। তাকে জানানো হয়েছে যে, কমিশন ‘ফুল গিয়ারে’ কাজ করছে।

সিইসি আরও বলেন, “প্রধান উপদেষ্টা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চান এবং সে লক্ষ্যে তিনি আন্তরিক। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ হয়নি। এটি নির্ধারিত হলে নির্বাচন কমিশনই আনুষ্ঠানিকভাবে জানাবে।”

সিইসি আশাবাদ ব্যক্ত করেন, নির্ধারিত সময়ের মধ্যেই দেশের জনগণ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ