বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চালের দাম নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহায়তা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

(ফাইল ছবি)

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ বছর চালের উৎপাদন ভালো হয়েছে, পাশাপাশি আমদানি ও মজুদও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। তা সত্ত্বেও বাজারে চালের দাম বাড়ছে, যা অযৌক্তিক। গণমাধ্যমের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “দুর্নীতির লাগাম টেনে ধরা না গেলেও কেউ যেন ছাড় না পায়, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে তথ্যভিত্তিক প্রতিবেদন জরুরি।”

চালের পাশাপাশি সোনালী মুরগির দাম বৃদ্ধির প্রসঙ্গও তুলে ধরেন জাহাঙ্গীর আলম। জানান, কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে কাজ করছে সরকার।

আন্তরিকভাবে কৃষকদের উপকারে আনা প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, “জুন মাসে যেসব প্রকল্পের কাজ শেষ হয়েছে, তা কতটা কৃষকের উপকারে আসবে—তা নিয়েও আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া বর্ষার পানি সংরক্ষণ ও খাল খনন নিয়েও কার্যক্রম চলছে।”

মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “ঘটনার পরপরই জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। নারী নির্যাতনের বিষয়ে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে এবং গণমাধ্যম এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ