,

মুরাদনগরে নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার মুরাদনগরে ভয়াবহ গণপিটুনির ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার ভাঙ্গরা বাজারের করইবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয়ভাবে ‘মাদক সম্রাজ্ঞী’ নামে পরিচিত রুবি আক্তার (৪৮) এবং তার দুই সন্তান। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে উত্তেজিত জনতা তাদের পিটিয়ে হত্যা করে।

ভাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান ঘটনাস্থলে ছুটে যান। এলাকাবাসীর উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগে—গত ২৬ জুন—মুরাদনগরের ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে একজন নারীকে বিবস্ত্র করে ধর্ষণের অভিযোগ ওঠে, যা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। তার রেশ কাটতে না কাটতেই আবারো এমন সহিংস ঘটনা ঘটলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ